কলাপাড়ায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

কলাপাড়ায় কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

পটুয়াখালী সংবাদদাতাঃ কলাপাড়ায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।





রোববার (৮ আগষ্ট) বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গত ২৮ জুলাই ওই কলেজছাত্রী কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে রাঙ্গাবালী উপজেলার গোলবুনিয়া গ্রামের ওই কলেজছাত্রীর সাথে আবু বক্করের পরিচয় হয়। বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ার পর আবু বক্কর ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। ওই ছাত্রী তার প্রেমের প্রস্তাবে রাজি না হলে গত ২৬ জুলাই দুপুরে তাকে অপহরণ করে আবু বক্করের গ্রামের বাড়ি ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে নিয়ে আসেন। পরে তাদের ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

র‌্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, তাকে গ্রেফতার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!