মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

পটুয়াখালী সংবাদদাতাঃ কলাপাড়ায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ছিদ্দিকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
রোববার (৮ আগষ্ট) বেলা ১২টায় পটুয়াখালী প্রেসক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গত ২৮ জুলাই ওই কলেজছাত্রী কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে রাঙ্গাবালী উপজেলার গোলবুনিয়া গ্রামের ওই কলেজছাত্রীর সাথে আবু বক্করের পরিচয় হয়। বেশ কয়েক দিন অতিবাহিত হওয়ার পর আবু বক্কর ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেন। ওই ছাত্রী তার প্রেমের প্রস্তাবে রাজি না হলে গত ২৬ জুলাই দুপুরে তাকে অপহরণ করে আবু বক্করের গ্রামের বাড়ি ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামে নিয়ে আসেন। পরে তাদের ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন।
র্যাব-০৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম জানান, তাকে গ্রেফতার করা হয়েছে।
© All rights reserved 2022 © aponnewsbd.com
Leave a Reply