শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কুয়াকাটায় ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কুয়াকাটায় ৪৪ পিস ইয়াবাসহ মোঃ আরিফ খান (৩৬) এবং মোঃ তানভির হোসেন সোহাগ (২৭) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের বাড়ি পটুয়াখালী সদর থানার মৌকরন গ্রামে।




মহিপুর থানা পুলিশ সুত্রে জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি আবাসিক হোটেলের রুমে কতিপয় ব্যক্তি ইয়াবা ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রাসেলের নেতৃতে অভিযান চালিয়ে আবাসিক হোটেল সৈকতের বি-১ কক্ষ থেকে ৪৪ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আরিফ ও সোহাগকে আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আটককৃতদের বিরুদ্ধে মহিপুর থানা পুলিশের এস আই রাশেল বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৪০।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মো.মনিরুজ্জামান বলেন , গোপন সংবাদের ভিক্তিতে আসামিদের ৪৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আটককৃত দুই মাদক ব্যবসায়ীকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!