কলাপাড়ায় ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি

কলাপাড়ায় ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি

আপন নিউজ অফিসঃ পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী উপজেলার, মহিপুর থানা ও কুয়াকাটা পৌরসভাসহ প্রায় চার পাঁচটি উপজেলার সমন্বয়ে একটি অন্যতম, ঐতিহ্যবাহী ও শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ। দীর্ঘ অবহেলার ফলে কলেজের প্রত্যেকটি অংশ আজ ধংসাবশেষ পর্যায়ে পৌঁছে গেছে। লক্ষ মানুষের একটি আবেগের স্থান এটি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যাবে? নাকি এমন চূর্ণ বিচূর্ণ পরিবেশে পড়াশুনা করবে? খবর নিয়ে জানা যায়, কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা এ বিদ্যাপীঠে এসে স্বস্তি পাচ্ছেনা। এটি শিক্ষার সঠিক ও পরিবেশ বান্ধব পর্যায়ে নেই।




এমতাবস্থায়, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে দ্রুত একটি মানসম্পন্ন শহীদ মিনার নির্মাণ, লাইব্রেরী পূনরায় চালু, হোস্টল নির্মান ও চালু, শিক্ষার্থী মিলনায়তন পূনরায় চালু, প্রতিটি ক্লাসরুমে বিদ্যুৎ সেবা নিশ্চিত করার দাবি করেছেন ওই কলেজের শিক্ষার্থীসহ উপজেলাবাসী।

তার জন্য কলেজের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এর কাছে আকুল আবেদন করেন যে অতি দ্রুত সময়ের মধ্যে যেন ছবিতে তুলে ধরা সমস্যাগুলোর সমাধান কল্পে একটি শিক্ষাবান্ধব বাজেট করে প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রাখা ও ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানানো হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!