কলাপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে ২ বখাটে গ্রেফতার | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে ২ বখাটে গ্রেফতার

কলাপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে ২ বখাটে গ্রেফতার

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মাদ্রাসার শিক্ষার্থীকে উত্যক্ত করার অভিযোগে আয়ুবুর রহমান (১৯) ও হাসিব (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে দশটায় কুয়াকাটা ইসলামিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।




আটককৃত দুই জনের বাড়ি পৌরসভার তুলাতলী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এরা দু’জনেই দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের উত্যক্ত করে আসছিল। রবিবার সকালে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই বখাটে যুবকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের ভাষ্যমাতে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!