আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শক অবশেষে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শক অবশেষে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত

আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শক অবশেষে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত

 

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আলোচিত সেই নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানাকে অবশেষে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।




আদেশ সূত্রে জানা যায়, এন আই অ্যাক্টের ৩৮ ধারার মামলায় অভিযুক্ত হয়ে নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা আদালত থেকে জামিন মুক্ত থাকার বিষয়টি কর্তৃপক্ষের কাছে গোপন রেখেছেন। এছাড়া বিভাগীয় তদন্তে দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা তাকে বরখাস্তের সুপারিশ করায় বি.এস.আর পার্ট-১ এর বিধি ৭৩ এর নোট ১ ও ২ এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের অফিস মেমোরান্ডাম ঊউ (জবম-ঠ১১) ঝ-১২৩/৭৮-১১৫ (৫০০) মতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি মোতাবেক জীবন ধারন/ খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

এর আগে দু’সন্তানের জননী মাসুমা আক্তার কলি কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য প্রত্যাহার হওয়া নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র বিরুদ্ধে ৭ আগষ্ট ২০২১ কলাপাড়া থানায় ৯৫ নম্বর জিডি করেন। যাতে নারী খাদ্য পরিদর্শক তার স্বামী ওএমএস ডিলার মামুন হাওলাদার’র সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে তার দু’সন্তান সহ তাকে জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ করেন। এছাড়া প্রতিকার চেয়ে খাদ্য অধিদপ্তরে তিনি লিখিত আবেদন করেন। পরবর্তীতে অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি এ বিষয়টি তদন্ত শুরু করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!