কলাপাড়ায় ৬টি দোকান ভস্মিভূত | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’
কলাপাড়ায় ৬টি দোকান ভস্মিভূত

কলাপাড়ায় ৬টি দোকান ভস্মিভূত

চঞ্চাল সাহা, আপন নিউজঃ কলাপাড়ায় ভয়াবহ এক অগ্নিকান্ডে ৬ টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে তিন টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ক্ষতির পরিমান অন্ততঃ ২৫ লাখ টাকা হতে পারে বলে স্থানীয়দের ধারনা।

দৌলতপুর গ্রামের ব্যবসায়ী মাসুম খান জানান, প্রথমে মো.সাগরের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘন্টা চেষ্টার পর স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কলাপাড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পরে ঘটনাস্থলে পৌঁছেছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন, মো.শামসুল আলম পনু, মো.হাবিব আকন, মো.সাগর, মিলন পাহলান, মো.আনসার ফরাজী ও মো.শাহআলম। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!