কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হামলা ও ভাংচুর; পাল্টাপাল্টি অভিযোগ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’
কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হামলা ও ভাংচুর; পাল্টাপাল্টি অভিযোগ

কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে হামলা ও ভাংচুর; পাল্টাপাল্টি অভিযোগ

আপন নিউজ অফিসঃ আসন্ন কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের কলাপাড়া-আমতলী সিমান্ত এলাকায় শনিবার দুপুর ২টার দিকে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো.মাহামুদুল হাসান সুজন মোল্লা পাল্টাপাল্টি অভিযোগ করছে।

স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী মো.মাহামুদুল হাসান সুজন মোল্লা বলেন, সাধারন জনগনের কথায় নির্বাচনে দাঁড়িয়েছি, হামালা, মামলা চাইনা, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই। ভোট চাওয়ার অধিকার আছে, নৌকা প্রার্থী নিজে এবং তার সমর্থকরা হাতুরি ও দেশীয় অস্ত্র নিয়ে হুন্ডা মহরা দেয়। ভোট চাইতে দেয়না আমার সমর্থকদের হুমকি দিয়ে যাচ্ছে নির্বাচনের শুরু থেকে। ১১ ডিসেম্বর দুপুর ২ টার দিকে কলাপাড়া-আমতলী সিমান্ত এলাকায় উঠান বৈঠকের প্রস্ততির সময় আমার উপর নৌকা প্রার্থী মশিউর রহমান শিমু মিরার সন্ত্রাসী বাহিনীর হামিম,শামিম, কলাম মৃধা এবং জুয়েল হত্যা মামলার আসামী দেলোয়ার ও শিপন সহ ৪০ থেকে ৫০ জন হামলা করেন।

নৌকা মার্কার প্রার্থী মশিউর রহমান শিমু জানান, ভোটের মাঠে ভোট নাই তা দেখে আমার সমর্থকদের উপর হামলা ও হুন্ডা ভাংচুর করে। এর মধ্যে ৪ জনকে কূপিয়ে জখম ও ৪টি মোটরসাইকেল ভাংচুর করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসীম জানান, উভয় পক্ষের কর্মীরা সামনাসামনি হওয়ায় তাদের মধ্যে সংঘর্ষে মোটরসাইকেল ভাংচুর হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!