পুলিশের হস্তক্ষেপে আমতলীতে বাল্য বিয়ে পন্ড | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
পুলিশের হস্তক্ষেপে আমতলীতে বাল্য বিয়ে পন্ড

পুলিশের হস্তক্ষেপে আমতলীতে বাল্য বিয়ে পন্ড

আপন প্রতিবেদন, আমতলীঃ আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমানের হস্তক্ষেপে অষ্টম শ্রেনীর ছাত্রী তামান্নার বাল্য বিয়ে বন্ধ ও অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। ঘটনা ঘটেছে রবিবার উপজেলার পুর্ব চিলা গ্রামে। পালিয়ে গেছে বর ও কনে পক্ষের লোকজন।

জানাগেছে, আমতলী উপজেলার পুর্ব চিলা গ্রামের মোঃ মাসুম খানের মাদ্রাসায় পড়–য়া অষ্টম শ্রেনীর ছাত্রী তামান্নার বাল্য বিয়ের আয়োজন করে পরিবার। বর পক্ষসহ শতাধিক লোকের আয়োজন করেন কনের পরিবার। রবিবার বিকেল চারটার দিকে বর পক্ষের লোকজন কনে তামান্নার বাড়ীতে আসেন। খবর পেয়ে আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছলেই বর ও কনে পক্ষের লোকজন পালিয়ে যায়। পন্ড হয়ে যায় বিয়ের সকল আয়োজন। এ ঘটনায় এলাকায় চাঞ্চাল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

কনের বাবা মোঃ মাসুম খাঁন মুঠোফোনে বলেন, জন্ম নিবন্ধন অনুসারে আমার মেয়ে তামান্নার বিয়ের বয়স হয়েছে। সে অনুসারে বিয়ের আয়োজন করি। কিন্তু পুলিশ এসে বিয়ে বন্ধ করে দিয়েছে।

হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, খবর পেয়ে কনের বাবাকে বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দিয়েছি। কিন্তু কনে পক্ষের লোকজন শুনেনি। পরে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দিয়েছে।
আমতলী থানার এসআই শুভ বাড়ৈ বলেন, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছি।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও কনে পক্ষের লোকজন পালিয়ে গিয়েছে। পরে বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!