সৈয়দ শিমু’র নৌকা মার্কার উঠান বৈঠকে ফাতেমা আক্তার রেখা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
সৈয়দ শিমু’র নৌকা মার্কার উঠান বৈঠকে ফাতেমা আক্তার রেখা

সৈয়দ শিমু’র নৌকা মার্কার উঠান বৈঠকে ফাতেমা আক্তার রেখা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ বিজয়ের মাসে কলাপাড়ার টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু’র উঠান বৈঠক ০১নং ওয়ার্ডের নাচনাপাড়া বাসস্টান্ডে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডাঃ হাবিবুর রহমান’র সভাপতিত্বে উঠান বৈঠকে সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিবের সহধর্মিণী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ফাতেমা আক্তার রেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত টিয়াখালী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু’র জন্য ভোট চাইলেন। বিপুল সংক্ষক নারী ভোটারের উপস্থিততে উঠান বৈঠকে বিজয়ের মাসে নৌকার বিজয় নিশ্চিত করনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল নৌকা প্রেমীদের সোচ্চার থাকার আহবান জানান তিনি।

২৬ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানিয়ে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাডঃ সাইদুর রহমান ভিপি সাইদ, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি ইয়ামিন আহম্মেদ, পৌর কাউন্সিলর খালিদ খান, ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি ০১নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার মেম্বর প্রার্থী সোবাহান বিশ্বাস, পৌর যুবলীগের রাকিবুল ইসলাম রকি, ছাত্রলীগ উপজেলা সাধারণ সম্পাদক আশিক তালুকদার।

বক্তাগন মহান বিজয় দিবসের অভিনন্দন জানিয়ে আগামী ২৬ডিসেম্বর সারাদিন নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!