টিয়াখালীতে নৌকার সমর্থনে উঠান বৈঠকে মানুষের ঢল | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
টিয়াখালীতে নৌকার সমর্থনে উঠান বৈঠকে মানুষের ঢল

টিয়াখালীতে নৌকার সমর্থনে উঠান বৈঠকে মানুষের ঢল

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু’র নিজ বাড়ি’র মাঠে নৌকার সমর্থনে এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের কমিটির সহ-সভাপতি মোরসালিন আহমেদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখা র সভাপতি, সৈয়দ আক্তারুজ্জামান কোক্কা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আবুল বশার সিকদার, নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপজেলা সভাপতি ইয়ামিন আহম্মেদ প্রমূখ।

উঠান বৈঠকটি টিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ডা. হাবিবুর রহমান সভাপতিত্ব করেন।

এ সময় বক্তারা আগামী ২৬ ডিসেম্বর টিয়াখালী ইউপি নির্বাচনে এলাকাবাসীর কাছে নৌকা মার্কায় ভোট কামনা করেন। নৌকার প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু’কে পুনরায় জয়যুক্ত করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করার আহ্বান করেন তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!