কলাপাড়ায় সাংবাদিকদের সাথে কবি বেল্লাল হাওলাদারের শুভেচ্ছা বিনিময় | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় সাংবাদিকদের সাথে কবি বেল্লাল হাওলাদারের শুভেচ্ছা বিনিময়

কলাপাড়ায় সাংবাদিকদের সাথে কবি বেল্লাল হাওলাদারের শুভেচ্ছা বিনিময়

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রাণের মেলা জাতীয় কবি পরিষদ-এর প্রতিষ্ঠাতা ও গবেষণামূলক পত্রিকা ধ্রুববাণী’র প্রকাশক কবি মোঃ বেল্লাল হাওলাদার।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে প্রথমে কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবিরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এসময় তাঁর হাতে কবি বেল্লাল হাওলাদার নিজ রচিত কাব্যগ্রন্থ ‘আবেগ ভরা হৃদয়’ তুলে দেন।

পরে অনলাইন নিউজপোর্টাল আপন নিউজ বিডি ডটকম এর সম্পাদক ও কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ নুরুল আমিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইনুদ্দিন আল আতিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তাঁদের হাতেও ‘আবেগ ভরা হৃদয়’ তুলে দেন তিনি।

শুভেচ্ছা বিনিময় শেষে কবি বেল্লাল হাওলাদার’কে আগামী ৪ ফেব্রুয়ারি কলাপাড়া সাংবাদিক ফোরামের অনুষ্ঠিতব্য দ্বি-বার্ষিক সম্মেলন ও বনভোজনে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান ফোরামের সাধারণ সম্পাদক এস এম আলমগীর হোসেন। এসময় তিনি তা সাদরে গ্রহণ করেন এবং ফোরামের সদস্যদের উত্তরীয় প্রদান করার আশ্বাস দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!