কলাপাড়ায় জন্মনিবন্ধন ফরম ইংরেজি করতে তিনশ টাকা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় জন্মনিবন্ধন ফরম ইংরেজি করতে তিনশ টাকা

কলাপাড়ায় জন্মনিবন্ধন ফরম ইংরেজি করতে তিনশ টাকা

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে অনলাইনে জন্মনিবন্ধন ফরম বাংলা ভার্ষণ থেকে ইংরেজি ভার্ষণ করে দিতে নেয়া হচ্ছে তিনশ থেকে পাঁচশ টাকা। এ সেবা কেন্দ্রের অপারেটর মো. শাহ আলম প্রকাশ্যে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে এ টাকা আদায় করছে। তার চাহিদামতো টাকা দিতে না পারায় অনেক দরিদ্র শিক্ষার্থীকে নিবন্ধন ফরম ইংরেজি ভার্ষণ না করেই ফিরে যেতে হয়েছে।

সোমবার সকাল থেকে কয়েকশ শিক্ষার্থী উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে ভীড় করে জন্মনিবন্ধন ফরম ইংরেজি ভার্ষণ করতে। এ সময় তাকে প্রকাশ্যেই টাকা নিতে দেখা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা নির্বাচনী দায়িত্বে কলাপাড়া না থাকার সুযোগে শাহ আলম এ টাকা আদায় করছেন। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘরি করে শাহ আলম সেবা কেন্দ্রে তালাবদ্ধ করে দেয়। এ সময় তিনি বলেন, সরকারি নিয়ম অনুযায়ীই টাকা নিচ্ছেন। অনেককে ফ্রি করে দিয়েছেন। তবে সরকারি ফি তিনশ-পাঁচশ টাকা কিনা এ প্রশ্নের উত্তর দিতে পারেন নি। চাকামইয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা মো. শাহ আলম ডেপুটেশনে কলাপাড়া উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কেন্দ্রে কর্মরত থেকে এভাবে প্রকাশ্যে টাকা আদায় করছেন।

উপস্থিত শিক্ষার্থীরা বলেন, তারা সকাল থেকে অফিসের সামনে দাড়িয়ে আছেন। কিন্তু তার চাহিদা মতো টাকা দিকে না পারায় তাদের কাগজ নিচ্ছেন না।

নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের প্রভাষ সরকার জানান, তিনশ টাকা দিয়ে তার ছেলের জন্মনিবন্ধন ইংরেজি ভার্ষণ করেছেন। সবাইকেই টাকা দিতে হয়েছে।

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক সাংবাদিকদের বলেন, তিঁনি বর্তমানে নির্বাচনী দায়িত্বে বাউফলে আছেন। তবে সরকারি নিয়মের বাইরে টাকা নেয়ার কথা না। বিষয়টি জেনে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!