কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে হামলা; ভাংচুর লুটপাট, আহত-২ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ
কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে হামলা; ভাংচুর লুটপাট, আহত-২

কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে হামলা; ভাংচুর লুটপাট, আহত-২

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট ও দুইজনকে রড পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের কলাউপাড়া গ্রোমের মো. মজিবর রহমানের মেয়ে’র বিয়ের অনুষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মেয়ে’র ভাই মো. মিজানুর রহমান কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগে ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় কলাউপাড়া গ্রোমে মো. মজিবর রহমানের নিজ বাড়িতে মেয়ে’র অনুষ্ঠানে চলছিল, এমন সময় একই এলাকার মো. ইমাম ফকির (২০), মো. বেল্লাল হোসেন বিকন (২৮), মো. শান্তি ফকির (৫৫), মো. মিঠু প্যাদা (২২), মো. নাইমুল সিকদার (২০), মো. রাশেদুল প্যাদা (২২), মো. ইমন তালুকদার (২২), মো. জিহাদ মীর (২২), মো. স্বপন হাওলাদার (৩৮), মো. সোনা মিয়া হাওলাদার (৫৫), মো. খোরশেদ হাওলাদার (৪২), মো. রাজিব হাওলাদার (২০), মো. সজিব ফকির (২৮) সহ ১৮/২০ জন লাঠি ও রড নিয়ে এসে কাজীকে অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে। এর প্রতিবাদ করলে মেয়ের ভাই মো. মিজানুর রহমান কে এলোপাতাড়ি মারধর করে চলে যায়। পরে ওই রাত সাড়ে ১০ টায় মিজান রহমান ও তার মামা শিমুল মৃধা’র দোকান ভাংচুর ও লুটপাট চালায়। এতে বাধ দেয়ায় মিজানের আরেক মামা ও লালুয়া ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি আব্দুল হক মৃধা’কে রড দিয়ে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

এঘটনায় আহত আব্দুল হক মৃধা নিজেও কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম বলেন, পৃথক পৃথক দু’টি অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!