উৎসব মুখর পরিবেশে কলাপাড়ায় পালিত হল দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
উৎসব মুখর পরিবেশে কলাপাড়ায় পালিত হল দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

উৎসব মুখর পরিবেশে কলাপাড়ায় পালিত হল দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী

আপন নিউজ অফিসঃ কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কলাপাড়ায় পালিত হয়েছে দ্বায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার বেলা ১১ টায় কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে উৎসব মুখর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক দেশ রূপান্তর’র দুমকী প্রতিনিধি মজিবুর রহমান।

দেশ রূপান্তর’র পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন’র সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর মেয়র বিপুল হাওলাদার।

প্রধানবক্তা ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ, মহিপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি এসকে রঞ্জন, সাংবাদিক ফোরামের সভাপতি মো. নুরুল আমিন, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি সাইফুল ইসলাম রয়েল, দিদার উদ্দিন দোলন ঢালী।

আলোচনা সভা শেষে কেককাটা হয়। এর আগে দেশ রূপান্তর’র প্রতিষ্ঠাতা রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, প্রকাশক মাহির আলী খাঁন রাতুল এবং সম্পাদক অমিত হাবিবের সুস্বাস্থ্য, মঙ্গল কামনা এবং প্রত্রিকার উন্নতি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন দৈনিক কলমের কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মাওলানা ফোরকানুল ইসলাম। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!