কলাপাড়ায় ৩২’শ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার-৫, দুটি বোট জব্দ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় ৩২’শ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার-৫, দুটি বোট জব্দ

কলাপাড়ায় ৩২’শ লিটার চোরাই ডিজেলসহ গ্রেফতার-৫, দুটি বোট জব্দ

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিন হাজার দুইশ লিটার চোরাই ডিজেলসহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এসময় জব্দ করা হয়েছে তেল পাচার কাজে নিয়োজিত দুটি ফাইবার বোট। বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হলেও দুপুরে গণমাধ্যমকে এ অভিযানের তথ্য জানান নৌপুলিশ।

গ্রেফতার পাঁচ পাচারকারী হলেন ফতেম আহমেদ, খলিল হাওলাদার, আক্কাস আলী, রাজিব হাওলাদার ও তাইজুল। ফতেমের বাড়ি গলাচিপা ও বাকি চার জনের বাড়ি কলাপাড়া উপজেলায়।

কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুজ্জামান জানান, গভীর সমুদ্র থেকে তেল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নৌ-পুলিশের ওসি আক্তার মোর্শেদের নেতৃত্বে একটি দল বুধবার রাতে রাবনাবাদ নদীর মোহনা থেকে অভিযান শুরু করেন। এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত বোট চালিয়ে পালানোর চেষ্টা করে। রাতভর তাদের ধাওয়া শেষে সকালে আলীপুর বন্দর সংলগ্ন খাপড়াভাঙ্গা নদীতে প্রবেশ করলে চোরাই ডিজেলসহ তাদের গ্রেফতার করা হয়।

কুয়াকাটা নৌ-পুলিশের ওসি আক্তার মোর্শেদ জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সরকারি রাজস্ব ফাঁকা দিয়ে সাগর পথে তেল পাচার করছে এমন অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। এ তেল চোরাকারবারী চক্রের সকল সদস্যকে গ্রেফতার করা হবে বলে ওসি জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!