রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় চর হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

গলাচিপায় চর হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় চর হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলার গোলখালী ইউনিয়নের চর হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা বেলা ১২ টায় বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. হালিম, ইউনিয়ন যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. মনির হোসেন হাওলাদার।

এ সময় সর্বসম্মতিক্রমে ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম শুভ ও সহ-সভাপতি পদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য দুলাল প্যাদা নির্বাচিত হন।

প্রধান অতিথি নাসির উদ্দিন হাওলাদার বলেন, শিক্ষার মানকে এগিয়ে নেওয়ার জন্য ম্যানেজিং কমিটি গঠন করা একান্ত দরকার। আপনারা সকলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে এগিয়ে যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। তিনি প্রতিনিয়ত অসহায়, গরিব, দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!