জাতির পিতার সমাধিস্থলে পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
জাতির পিতার সমাধিস্থলে পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

জাতির পিতার সমাধিস্থলে পায়রা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন

আপন নিউজ অফিসঃ পায়রা পোর্টের নবনিযুক্ত চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল (ট্যাজ), এনইউপি, পিপিএম, পিএসসি, বিএন জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি বন্দরের কর্মকর্তাদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া মোনাজাতে অংশ নেন। জাতির পিতা ছাড়াও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করে দেশের সার্বিক আর্থিক উন্নয়নে অবদান রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!