কলাপাড়ায় শিক্ষকের উপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় শিক্ষকের উপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

কলাপাড়ায় শিক্ষকের উপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের মানববন্ধন

চঞ্চল সাহাঃ মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতির চেয়ারে বসতে নিষেধ করার জেরে মো.শামসুল হক নামে এক শিক্ষককে মারধর করে আহত করা হয়েছে। বর্তমানে তিনি কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার বিকেলে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্বমধূখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। শামসুল হক পূর্বমধূখালী সালেহিয়া দাখিল মাদ্রসার শিক্ষক। এ ঘটনার সাথে জড়িত মো.সোলায়মান হাওলাদার , মহিউদ্দিন হাওলাদার ও শাকুরের শাস্তি দাবী করে মঙ্গলবার বেলা ১১ টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা ক্যাম্পাসে এক মানববন্ধন করেছে। এসময় তারা দ্রুত বিচার না হলে ক্লাশ বর্জনেরও হুমকি দেয় ।

আহত শিক্ষক শামসুল হক জানান, সোমবার বিকেলে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে তারা হামলা চালায়।

মাদ্রাসার সুপার মাওঃ হাবিবুর রহমান জানান, অভিযুক্তদের এমন ন্যাক্কার জনক কাজে এলাকাবাসী শংকিত। দ্রুত এদের আইনের আওতায় আনা হবে বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্তকর্তা মো.মোকলেছুর রহমান জানান, এ ঘটনায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!