কলাপাড়ায় যৌতুকের দাবিতে এক সন্তানের জননী কে শারীরিক নির্যাতন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
কলাপাড়ায় যৌতুকের দাবিতে এক সন্তানের জননী কে শারীরিক নির্যাতন

কলাপাড়ায় যৌতুকের দাবিতে এক সন্তানের জননী কে শারীরিক নির্যাতন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় যৌতুকের টাকার দাবীতে এক সন্তানের জননী কে অমানুষিক ভাবে শারিরীক নির্যাতন করে বাড়িতে কে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী আরিফ হাওলাদার ও তার পরিবারের বিরুদ্ধে। পরে পরিবারের লোকজন অসুস্থ গৃহবধূ কে কলাপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

শনিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের তৈয়ব’র ছেলে আরিফ হাওলাদারের সাথে প্রায় ৪ বছরে আগে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের রাজা মিয়ার মেয়ে এলমা (২২) বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন এলমা তার বাপের বাড়ি থেকে যৌতুকের টাকা এনে দেওয়ার জন্য বিভিন্ন সময় শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে। মা মরা এলমা বাবা হতদরিদ্র থাকায় যৌতুকের টাকা না দিতে পারায় আরিফ যৌতুকের টাকার জন্য পুনরায় নির্যাতিত গৃহবধূ এলমাকে বেধরক মারপিট করে বাড়ির বাহিরে বের করে দেয়।

গৃহবধূর বাবা রাজা মিয়া জানান, আমার স্ত্রী মারা যাওয়ার পর মেয়ের সুখ শান্তির জন্য পার্শ্ববর্তী ইউনিয়নে বিয়েটিকে দিয়ে দিই, কিন্তু যৌতুকের দাবিতে বিভিন্ন সময় আমার মেয়েকে নির্যাতন করে আসছি, এ নিয়ে তিনবার সালিশি হয়েছিল।
সর্বশেষ শনিবার দুপুরে এমন খবর জানতে পেরে অসুস্থ মেয়ে’কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি। এই ঘটনায় মামলা চলছে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!