কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট’র অভিষেক উপলক্ষ্যে ইফতার ও দোয়া | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট’র অভিষেক উপলক্ষ্যে ইফতার ও দোয়া

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট’র অভিষেক উপলক্ষ্যে ইফতার ও দোয়া

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় সম্মিলিত নাগরিক অধিকার জোট এর অভিষেক উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সম্মিলিত নাগরিক অধিকার জোট’র সভাপতি সৈয়দ রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার ও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিবুর রহমান (অবঃ)।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, পৌর কাউন্সিল মো. মাহবুবুর রহমান, ৪ নং ওয়ার্ড কাউন্সিল খায়রুল হাসানাত খালিদ খান, কলাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়ামিন আহমেদ প্রমূখ সহ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

উল্লেখ, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্যের সুরক্ষা-মানবাধিকার- সাংবিধানিক আইন বাস্তবায়ন দুর্নীতি প্রতিরোধ এর এ শ্লোগানকে সামনে রেখে গত ২৬ মার্চ-২০২২ কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট প্রতিষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!