অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না ক্যান্সারে আক্রান্ত দিনমজুর কাসেম | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না ক্যান্সারে আক্রান্ত দিনমজুর কাসেম

অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না ক্যান্সারে আক্রান্ত দিনমজুর কাসেম

মাইনুদ্দিন আল আতিকঃ দিনমজুরি করে মোটামুটি ভালোই চলছিলো কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামের ৬ সন্তানের জনক আবুল কাসেম (৫৫)-এর সংসার। এরমধ্যে হঠাৎ করেই কালো মেঘের ছায়া নেমে আসে তার সংসারে, জীবনে। প্রস্রাবের রাস্তায় সমস্যা হয়ে অসুস্থ হয়ে পরেন তিনি। পরে আত্মীয় স্বজনের সাহায্য-সহযোগিতায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে কিছুদিন চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তাররা জানান তার মুত্রথলিতে ক্যান্সার হয়েছে। তারা পরামর্শ দেন ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে। তার চিকিৎসার জন্য প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু অসহায় এ পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা কোনো ভাবেই সম্ভব নয়।

এদিকে চিকিৎসাসেবা নিতে না পারায় দিন দিন তার স্বাস্থ্যের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চিকিৎসকরা বলেছেন, যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে। যদি শীঘ্রই চিকিৎসার ব্যবস্থা করা না হয়, তাহলে তাকে বাঁচানো সম্ভব হবে না। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না তিনি। টাকা-পয়সা জোগাড় করতে হিমশিম খাচ্ছে তার পরিবার।

কান্না কন্ঠে আবুল কাসেম বলেন, ‘আমি একজন দিনমজুর। দিনমজুরি করে ৬ ছেলে-মেয়ে নিয়ে কোনো রকম দিনাতিপাত করতাম। একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছি এবং বড় ও মেজো ছেলেকে বিয়ে করালে তারা আলাদা সংসার পেতেছে। তারাও যখন যে কাজ পায় তা করে। নিজেদের সংসারের খরচ বহন করে আমাকে তেমন সহযোগিতা করতে পারে না। এদিকে আমার অন্য ৩ ছেলে আমার সাথে থাকলেও তাদের বয়স কম হওয়ায় তারাও তেমন কাজ করতে পারে না। এরমধ্যে সেজো ছেলেকে কষ্ট হওয়া সত্ত্বেও এসএসসি পাস করিয়েছি। বর্তমানে আমি অসুস্থ হওয়ায় তার লেখাপড়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এখন আমার সংসার কাটছে অর্ধাহারে-অনাহারে। চিকিৎসার খরচ জোগাড় করবো কীভাবে?’

তিনি কান্নাভেজা চোখে আরও বলেন, ‘এভাবে হঠাৎ করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুপথযাত্রী হবো তা ভাবতেও পারিনি। আমার খুব বাঁচতে ইচ্ছে করছে। হয়তো ভালোভাবে চিকিৎসা নিলে আল্লাহ আমাকে বাঁচাতে পারেন। বর্তমানে প্রস্রাবের রাস্তায় ক্যাথেটার লাগিয়ে প্রস্রাব করতে হচ্ছে। কয়েকদিন পর পর আবার পাল্টানো লাগে। যা খুবই কষ্টদায়ক। তাই আমার ও আমার পরিবারের কথা ভেবে যদি বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে হয়তো চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারবো। তাই যে যেভাবে পারেন আমাকে সহযোগিতা করুন। আপনাদের আর্থিক সাহায্যে আল্লাহ তায়ালা আমাকে সুস্থ করে তুললে আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো।’

ক্যান্সারে আক্রান্ত দিনমজুর আবুল কাসেম জীবনের এই অন্তিমলগ্নেও বাঁচার স্বপ্ন দেখেন, বাঁচতে চান। তিনি তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে করজোড়ে আর্থিক সাহায্য কামনা করেছেন।

সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ করুন-
সাইফুল ইসলাম মির (রোগীর সেজো ছেলে)
মোবাঃ 01645548399 (বিকাশ পার্সোনাল), 01797230913 (নগদ পার্সোনাল)
মিরপুর, ডালবুগঞ্জ, কলাপাড়া, পটুয়াখালী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!