কলাপাড়ায় মাদকাসক্ত যুবতীকে কারাদণ্ড | আপন নিউজ

সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
তরমুজ ক্ষেত খেয়ে ফেলায় ছাগল নিয়ে কলাপাড়া থানায় হাজির কৃষক! কলাপাড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন জাকির মৃধা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি, নারী সমাবেশ ও গণস্বাক্ষর কর্মসূচি কলাপাড়ায় অ’সা’মা’জিক কার্যকলাপে জড়িত অভিযোগে ৪ জন গ্রে’ফ’তা’র কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল
কলাপাড়ায় মাদকাসক্ত যুবতীকে কারাদণ্ড

কলাপাড়ায় মাদকাসক্ত যুবতীকে কারাদণ্ড

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় মাদকাসক্ত এক যুবতীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহষ্পতিবার দুপুরে পৌরশহরের এতিমখানা এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান শেষে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক।

এ সময় ওই যুবতীর কাছ থেকে ৩ লিটার চোলাই মদ ও ১০টি ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়। দণ্ডপ্রাপ্ত যুবতী সুমা পৌর শহরের এতিমখানা এলাকার মো. রুহুল আমিনের মেয়ে।

কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঐ যুবতীর ভাড়া বাসায় যৌথ অভিযান পরিচালনায় মদ এবং ঘুমের ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। এ সময় মাদকাসক্ত যুবতী তার নিজ গলায় কাটা চামচ ধরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। পরে অনেক কৌশলে তাকে আটকে সক্ষম করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, জানতে পেরেছি যে দীর্ঘদিন ধরে সুমা মাদক সেবন করে আসছিলেন। এমনকি মাদকাসক্ত অবস্থায় তিনি তার মা বাবাকেও অনেকবার হামলা চালিয়ে আহত করেছেন। অভিযানের সময় তার কাছ থেকে মদ এবং ঘুমের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. জসীম জানান, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে মাদকসহ সুমাকে আটক করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে দণ্ডাদেশ দেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!