কলাপাড়ায় দুই ইউপি নির্বাচনে ১১ জনের মনোনয়নপত্র দাখিল | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় দুই ইউপি নির্বাচনে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

কলাপাড়ায় দুই ইউপি নির্বাচনে ১১ জনের মনোনয়নপত্র দাখিল

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের একাধিক বিদ্রোহী প্রার্থীসহ মঙ্গলবার মনোয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে মোট ১১ জন মনোয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন, ধূলাসার ইউনিয়নে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মোদাচ্ছের হাওলাদার, স্বতন্ত্র প্রার্থী শাহরিয়ার সবুজ, মো. মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী আ. রহিম, স্বতন্ত্র প্রার্থী কেএম মেহেদী হাসান (প্রিন্স), স্বতন্ত্র প্রার্থী মো. ইয়াকুব খান, মো. মনিরুজ্জামান, উম্মে হাফসা রিপা।

লতাচাপলি ইউনিয়নে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. আনছার উদ্দীন মোল্লা, ইসলামী অন্দোলন বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের প্রার্থী মো. মোসলেম মুসুল্লী, বিএনপির স্বতন্ত্র মোড়কের প্রার্থী মো. শফিকুল আলম (শফি)।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবদুর রশিদ জানান, চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া ধূলাসারে সাধারণ সদস্য পদে ২৬ এবং সংরক্ষিত নারী আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। লতাচাপলিতে সাধারণ সদস্য পদে ৪২ এবং সংরক্ষিত নারী আসনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ, আগামী ২৬ মে মনোনয়নপত্র প্রত্যাহার, ১৯ মে বাছাই এবং ১৫ জুন ইভিএম মেশিনে এ দুই ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!