কলাপাড়ায় প্রিমিয়ার ব্যাংকের স্থানন্তরিত শাখার উদ্বোধন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন
কলাপাড়ায় প্রিমিয়ার ব্যাংকের স্থানন্তরিত শাখার উদ্বোধন

কলাপাড়ায় প্রিমিয়ার ব্যাংকের স্থানন্তরিত শাখার উদ্বোধন

আপন নিউজ অফিস।। দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের স্থানন্তরিত কলাপাড়া শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় কলাপাড়া প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তালায় এ উদ্বোধনী করা হয়।

উদ্বোধনী সভায় প্রিমিয়াম ব্যাংক লি: এর কলাপাড়া শাখার ম্যানেজার মাহবুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রিমিয়ার ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান মামুন মাহ্মুদ। কলাপাড়া শাখার সহকারি ব্যবস্থাপক মোসা. রূখসান আরা ইসলামের সঞ্চালনায় অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো.হুমায়ুন কবির, পৌর ব্যবসায়ী সমবায় সমিতি সাধারণ সম্পাদক মো. ফিরোজ শিকদার, কলাপাড়া পল্লি বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার সজিব পাল প্রমুখ। অনুষ্ঠানে প্রিমিয়ার ব্যাংকের চেলারম্যান ড. এইচ বি এম ইকবালের স্ত্রী মোসা. মমতাজ বেগমের সুস্থ্যতা কামনা করা হয়।এ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. খোবায়েব। সভা শেষে ফিতা কেটে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর স্থানন্তরিত কলাপাড়া শাখার উদ্বোধন করা হয়।

এসময় ব্যাংকের গ্রাহক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!