কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু – আপন নিউজ

বুধবার, ২৪ Jun ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জনদুর্ভোগ কমাতে ওয়াপদা সড়কের গর্ত ভরাটে রিমন সিকদারের উদ্যোগ কলাপাড়ায় চাঁ’দা দাবীতে মধ্যবয়সী নারীকে মা’রধ’র ও হু’ম’কী, আদালতে মা’ম’লা জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

আপন নিউজ অফিস।। কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নাহিয়ান মাহাদী নাফী (১৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়। মৃত নাহিয়ান ঢাকার বংশাল থানার মোহাম্মদ নাজিম উদ্দিনের ছেলে।

জানা গেছে , শুক্রবার সকালে নাহিয়ান পরিবারের সদস্যের সঙ্গে কুয়াকাটায় এসে হোটেল সমুদ্র বাড়িতে ওঠেন। বেলা আড়াইটার দিকে তাদের সঙ্গে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নেমে নিখোঁজ হন মাহাদি। প্রায় আধা ঘন্টা পর পরিবারের সদস্যরাই তাকে সমুদ্র থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নাহিয়ান সাঁতার জানত বলে জানায় স্বজনরা।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!