সাংবাদিক টিটুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গলাচিপায় মানববন্ধন | আপন নিউজ

শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন কলাপাড়ায় বহু-অংশীজনীয় (মাল্টি-স্টেকহোল্ডার) মৎস্যজীবী প্ল্যাটফর্মের সভা অনুষ্ঠিত
সাংবাদিক টিটুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গলাচিপায় মানববন্ধন

সাংবাদিক টিটুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গলাচিপায় মানববন্ধন

সঞ্জিব দাস, গলাচিপা।। একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিওথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় এ মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানানো হয়।

শুক্রবার (২৯ জুলাই) গলাচিপা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে আয়োজন করে গলাচিপা প্রেসক্লাব।সমাবেশে বক্তারা সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দুর্নীতি নিয়ে ইমরান টিটু একটি অনুসন্ধানী রিপোর্ট করায় তার বিরুদ্ধে এই হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। মামলার বাদি কথিত সাংবাদিক বাদল হোসেন ওরফে বাক্স বদল দুর্নীতির বিরুদ্ধে ওই রিপোর্ট ঠেকানোর জন্য ইমরান টিটুর অফিসে গিয়ে উৎকোচ দেয়ার চেষ্টা করেন। কিন্তু উৎকোচ না নিয়ে তিনি ওই ভিডিও সহ সংবাদ প্রকাশ করেছেন।

বক্তারা অবিলম্বে সাংবাদিক ইমরান টিটুর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও মাজারের দুর্নীতি চক্রের সহযোগী বাদলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন।
গলাচিপা প্রেসক্লাবের সদস্য ও গলাচিপা একাত্তর টেলিভিশনের প্রতিনিধি সাকিব হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়।

এছাড়া আরো উপস্থিত ছিলেন গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!