শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
অবৈধ যান ছয় চাকার ট্রলির চাপায় নিহত মা ও ছেলের দায়ভার নেবে কে?

অবৈধ যান ছয় চাকার ট্রলির চাপায় নিহত মা ও ছেলের দায়ভার নেবে কে?

এস এম আলমগীর হোসেন: অবৈধ যান ছয় চাকার ট্রলিতে ঝরে যাচ্ছে একের পর এক তাজা প্রাণ। সাধারন মানুষের মৃত্যুর পরেও টনক নড়ছে না প্রশাসনের।

প্রতিদিনই প্রশাসনের সামনেই অবৈধ এই গাড়ি গুলো চলাচল করছে। আর এই গাড়িগুলো যারা চালাচ্ছেন তাদের কোন প্রকারই ড্রাইভিং লাইসেন্স নেই বলেও জানা গেছে। নেই কোন প্রশিক্ষণও। আবার কখনও কখনও দেখা যাচ্ছে ১২/১৪ বছরের কিশোররা এই গাড়ি গুলোকে ড্রাইভ করছেন।

শনিবার কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসল্লিয়াবাদ নামক স্থানে অটো ও অবৈধ যান ছয় চাকার ট্রলির মুখোমুখি সংঘর্ষে মুক্তা বেগম (৪৮) ও তার ছেলে জিয়াদ (১০) নিহত হয়। এমন মৃত্যু কলাপাড়ায় ইতিহাস হয়ে থাকবে। বর্তমানে ওই দুর্ঘটনায় মুক্তা বেগমের মেয়ে মিম (১২), ছোট ছেলে জুনায়েদ (৭) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তবে এ মৃত্যুর দায়ভার কে নেবে। কারা অবৈধ গাড়িগুলোকে সড়কে চলার বৈধতা দিচ্ছে। না কি এমনিতেই চলছে গাড়িগুলো।

এমন মৃত্যু আর দেখতে চাই না, তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই কলাপাড়া পৌরসভা সহ জনপদে অবৈধ যান ছয় চাকার ট্রলি বন্ধ করা হোক এবং ওই পরিবারের আহত দুইজনকে উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং দায়িত্ব সরকার যেন নেয়।

উল্লেখ্য, শনিবার দুপুরে মুক্তা বেগম তার মা, শাশুড়ি, দুই ছেলে ও এক মেয়ে কে নিয়ে চাপালীবাজার থেকে আত্মীয় বাড়ি থেকে অটোযোগে কলাপাড়ায় আসছিল, এসময় বালিয়াতলী ইউনিয়নের মুসল্লিয়াবাদ নামক স্থানে অটো ও অবৈধ যান ছয় চাকার ট্রলির মুখোমুখি সংঘর্ষে মুক্তা বেগম (৪৮) এর দুই পা বিচ্ছিন্ন, তার ছেলে জিয়াদ (১০) নিহত হন, এবং মেয়ে মিম (১২), ছোট ছেলে জুনায়েদ (৭) এরং জাহানারা বেগম (৬৫) গুরুতর আহত হন। এদের অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেন। ওই রাতে মুক্তা বেগমকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে।

এদের বাড়ি উপজেলার ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!