ঘূর্ণিঝড় সিত্রাং; পটুয়াখালীতে টর্চ-মোবাইল ফোনের আলোয় অস্ত্রোপচার | আপন নিউজ

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বরিশালে কলাপাড়ার নারী শিক্ষার্থী অনিতাকে হ/ত্যা কলাপাড়ায় গোপনে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আমতলীতে মিজান পরিবহনে ডা’কা’তির অভিযোগ এনে সংবাদ সম্মেলন কলাপাড়ায় অ/গ্নি/কা/ন্ডে ছয় দোকানির সর্বনাশ; পু/ড়ে ছাই দোকানপাট তালতলীতে প্যানেল চেয়ারম্যানের বি’রু’দ্ধে জেলেদের চাল আ’ত্ম’সা’তে’র অভিযোগ কলাপাড়ায় তিন ইটভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ৪ লাখ অনুমোদনহীন অনির্বাণ মডেল স্কুলে কলাপাড়ার ইউএনও’র তালা কলাপাড়ায় ধানখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষের তালা খুলে দিলেন ইউএনও কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা
ঘূর্ণিঝড় সিত্রাং; পটুয়াখালীতে টর্চ-মোবাইল ফোনের আলোয় অস্ত্রোপচার

ঘূর্ণিঝড় সিত্রাং; পটুয়াখালীতে টর্চ-মোবাইল ফোনের আলোয় অস্ত্রোপচার

আপন নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎ না থাকায় টর্চ লাইট ও মোবাইল ফোনের আলোতে এক রোগীর সফল অস্ত্রোপচার করেছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডের অপারেশন থিয়েটারে জরুরী ভিত্তিতে এ অস্ত্রোপচার করা হয়।

পরে ওই অস্ত্রোপচারকারে একটি ছবি ডা. হাবিবুর রহমান তার নির্দিষ্ট ফেসবুক টাইমলাইনে আপলোড করা হলে তা ভাইরাল হয়ে যায়। এর পর থেকে অস্ত্রোপচারে অংশ নেওয়া চিকিৎসকরা প্রশংসায় ভাসছেন।

জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার দুপুরে পটুয়াখালীতে বিদ্যুৎ ছিল না। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেটরও বিকল হয়ে রয়েছে। এমন মুহূর্তে সেখানে ডা. জাকিয়া সুলতানা, ডা. তানিয়া আফরোজ, ডা. হাবিবুর রহমানসহ ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের উপস্থিতে এক প্রসূতির জরায়ুর জটিল অস্ত্রোপচার করা হয়। তাত্ক্ষণিকভাবে ওই অপারেশন করা না হলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা বলেন, ওই নারীর গর্ভনালী ফেটে গিয়ে পেটের মধ্যে ব্লিডিং হচ্ছিল এবং তিনি শকে চলি গিয়েছিলেন৷ এ কারণেই দ্রুত অপারেশন করা।

বিদ্যুৎ না থাকার পরেও চ্যালেঞ্জ নিয়ে অস্ত্রোপচারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাস্তবতা হচ্ছে জীবন বাঁচাতে কোনো সংকটই বাধা হতে পারে না। আমরা প্রতিনিয়ত এভাবেই কাজ করে যাচ্ছি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, নানা সংকটের মধ্যেও হাসপাতালে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা থাকে, এটা তারই একটি নিদর্শন। হাসপাতালের জন্য জেনারেটর চেয়ে আবেদন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!