কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ইলেকট্রিশিয়ান নিহত; আহত-১ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ইলেকট্রিশিয়ান নিহত; আহত-১

কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় ইলেকট্রিশিয়ান নিহত; আহত-১

আপন নিউজ অফিস: কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের সলিমপুর এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় চালক সাইফুল ইসলাম (২০) নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেল আরোহী অনুপ। তাকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রোববার রাতে কুয়াকাটা সৈকতে ভ্রমনে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম জানান, গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হানিফ শরীফের ছেলে ইলেকট্রিশিয়ান সাইফুল ইসলাম রোববার রাতে বন্ধুদের সাথে মোটরসাইকেলে করে কুয়াকাটায় ঘুরতে যাচ্ছিলো। কলাপাড়ার শেখ কামাল সেতু পার হয়ে তারা সলিমপুর এলাকায় পৌছলে ঘণ কুয়াশায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে পড়ে সাইফুল ও অনুপ গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা সাইফুলকে মৃত ঘোষণা করেন।

সোমবার সকাল ১১টার দিকে নিহতের মরদেহ সুরতহাল শেষে আইনী পদক্ষেপ শেষে সাইফুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনিয়ে গত তিন দিনে কলাপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!