কলাপাড়ায় দুই হরিন শিকারী আটক, ২০ কেজি মাংস জব্দ – আপন নিউজ

রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
জাতীয় পর্যায়ে একক অভিনয়ে ৩য় স্থান অর্জনকারী অর্জুন মুখার্জীকে সম্মাননা প্রদান মহিপুরে ডোবায় ডুবে দুই শি’শু’র মৃ/ত্যু, এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘আমরা কলাপাড়াবাসী’ সংগঠনের নতুন কমিটি গঠন মহিপুরের কাঠপট্টি রোডে সরকারি খাস জমি দ’খ’লে’র অভিযোগ একক অভিনয়ে জাতীয় পর্যায়ে ৩য় কলাপাড়ার অর্জুন কলাপাড়ায় ৪০ পিস ই’য়া’বাসহ ৪ জন গ্রে’ফ’তা’র আলীপুরে ৬০০ ফুট সড়কে অদ্ভুত নির্মাণ, দুর্ভোগে সাধারণ মানুষ কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ত্রিবার্ষিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় খালে অ’বৈ’ধ বাঁধের অভিযোগ, জোয়ারের পানিতে তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি ও সড়ক কলাপাড়ায় ১১৯১ মৃত ব্যক্তির নামে ভাতা গ্রহণ, ইউএনও’র তৎপরতায় চিহ্নিত
কলাপাড়ায় দুই হরিন শিকারী আটক, ২০ কেজি মাংস জব্দ

কলাপাড়ায় দুই হরিন শিকারী আটক, ২০ কেজি মাংস জব্দ

চঞ্চল সাহা: কলাপাড়ায় দুই হরিন শিকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সংরক্ষিত ২০ কেজি মাংস জব্দ করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার আলীপুর শিববাড়িয়া ¯øুইসে নোঙ্গর করা একটি কাঠের নৌকা থেকে মাংস গুলো জব্দ করে মো.মাসুম বিল্লাহ (৪৪) এবং মো.হাসান (৩২) কে আটক করা হয়। মাসুম বিল্লাহ’র বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিন চরদুয়ানী গ্রামে। সে ওই গ্রামের মো.রুস্তুম আলী হাওলাদারের ছেলে। অপর শিকারী হাসান হাওলাদারের বাড়ী কুয়াকাটা পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ডের সে ওই এলাকার ফুল মিয়া হাওলাদারের ছেলে।

এ ঘটনায় বন্যপ্রানী নিবন্ধন আইনে মামলা হয়েছে। শনিবার এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

মহিপুর থানার ওসি খোন্দকার মো.আবুল খায়ের বলেন, এরা সুন্দরবন এলাকায় ফাঁদ পেতে দীর্ঘদিন ধরে হরিন শিকার করে আসছে। হরিন গুলো শিকারের পরে গোপনে মাংস বিক্রি করেন। শুক্রবার শিববাড়িয়া নদীতে নোঙ্গর করা একটি নৌকা থেকে হরিনের মাংস সহ তাদের দু’জন শিকারীকে আটক করা হয়। মাংস গুলো ফ্রিজে রাখা হয়েছে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!