কলাপাড়ায় টিসিবির পণ্যে হরিলুট; প্রকৃত কার্ডধারীরা পাচ্ছেনা এর সুবিধা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় টিসিবির পণ্যে হরিলুট; প্রকৃত কার্ডধারীরা পাচ্ছেনা এর সুবিধা

কলাপাড়ায় টিসিবির পণ্যে হরিলুট; প্রকৃত কার্ডধারীরা পাচ্ছেনা এর সুবিধা

নয়নাভিরাম গাইন (নয়ন): কলাপাড়ায় টিসিবির পণ্য বিতরনে অনিয়মের অভিযোগ। প্রতিমাসে প্রকৃত কার্ড ধারীরা পণ্যনা নিয়েই খালিহাতে ফিরছেন কার্ডধারীদের। অভিযোগ নিদ্রিষ্ট সময় পর্যন্ত দেয়া হচ্ছেনা পণ্য প্রভাবশালীরা বিনা কার্ডে নিয়ে যাচ্ছে অহরহ। অনিয়মের বিষয়ে জনপ্রতিনিধিরা দিচ্ছেন দায়সারা যুক্তি। ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল থেকে উপজেলার নীলগঞ্জ ইউপির শেখকামাল সেতু টোলপ্লাজা সংলগ্ন টিসিবির পণ্য বিতরন করেন ডিলার ও নির্বাচিত ইউপি সদস্যরা। প্রতিমাসেই এই টিসিবির পণ্য এখান থেকেই বিতরন করা হয়। কিন্তু এই টিসিবির পণ্য বিতরনে অনিয়মের যেন শেষ নেই। প্রকৃত কার্ডধারীদের অভিযোগ পণ্য বিতরণের নিদ্রিষ্ট তারিখ ও সময় তাদের জানানো হয় না। যদিও জানায় তা বিতরনের এক’ দু ঘন্টা আগে জানানো হয়। ফলে সময় মত অনকেই নেয়ার সুযোগ পান না। এছাড়াও অভিযোগ রয়েছে প্রকৃত কার্ড ধারী উপস্থিত থাকতেও কার্ড ব্যাতিত লোকদের পণ্য বিতরন করা হয়। বিতরণের দিন সকালে নিদ্রিষ্ট সময় থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিতরনের নিয়ম থাকলেও দুপুর ১ টা থেক ২ টার মধ্যে তা শেষ করে চলে যায়। এতে সরকারের দেয়া সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত অসহায়,ক্ষুদার্থ ও নিম্ন আয়ের মানুষ।

বুধবার টিসিবির পণ্য নিতে আসা ১৯২ নং কার্ডধারী সুনিল চন্দ্র, ৫০৬ নং কার্ডের রাজ্জাক হাং, ৫৩০ নং এর শাহীন হাং ১৬১ নং কার্ডের সোহাগ সিকদার,১৯৯ নং কার্ডের খলিল শিকদার,৭৬ নং কার্ডের মজিবর গাজী, ১৪ নং কার্ডের এসাহাক, ৭৫ নং কার্ডের সোলায়মান সহ অসংখ্য কার্ড ধারীরা বিকাল ৪ টা পর্যন্ত অপেক্ষা করে কাউকে খুজে না পেয়ে পণ্য না নিয়েই চলে যেতে বাধ্য হন। এসময় তারা প্রতিবেদেকের নিকট উল্লিখিত অভিযোগ তুলে ধরেন। উক্ত ঘটনায় তারা সারিবদ্ধ ভাবে দাড়িয়ে কার্ড উচিয়ে এর প্রতিবাদ করেন।

অভিযোগের বিষয়ে মহিলা ইউপি সদস্য মমতাজ বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, কার্ডধারীরা সময় মত নিতে না আসলে আমরা কি করবো। উক্ত বিষয়ে ইউপি সদস্য আফজাল হোসেনের কাছে বার বার ফোন করলে তা বন্ধ পাওয়া যায়।

নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া বলেন, আমি পটুয়াখালীতে আছি, বিষয়টি আমি খোঁজ নিয়ে জানবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন, প্রকৃত কার্ডধারীরা যাতে পণ্য পায় এবং নিদ্রিষ্ট সময় পর্যন্ত যাতে পণ্য বিতরন করা হয়, তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশ্বাস দিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!