কলাপাড়ায় শিক্ষিকার মামলায় স্কুলের সহ-সভাপতি আটক | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় শিক্ষিকার মামলায় স্কুলের সহ-সভাপতি আটক

কলাপাড়ায় শিক্ষিকার মামলায় স্কুলের সহ-সভাপতি আটক

চঞ্চল সাহা: কলাপাড়ায় যৌন হয়রানির অভিযোগ এনে এক শিক্ষিকার মামলায় স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পক্ষিয়াপাড়া গ্রামের নিজ বাড়ী থেকে আটক করা হয়। ওই শিক্ষিকা শুক্রবার সন্ধ্যায় কলাপাড়া থানায় সহ-সভাপতি বশির মৃধা (৪০) কে আসামী করে মামলাটি দায়ের করেন। পরে পুলিশ ওই রাতেই তাকে আটক করতে সক্ষম হয়।

মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার পথে স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধা প্রায়ই তাকে ইভটিজিং এর পাশাপাশি কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রæয়ারী রাত নয়টায় বশির মৃধা শিক্ষিকার বাড়ীতে কেউ না থাকার সুযোগে বাড়ীতে ঢুকে যৌন হয়রানির চেষ্টা চালায়। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়। বিষয়টি জানাজানি হলে শিক্ষিকা ১৭ ফেব্রুয়ারী মামলা দায়ের করেন।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানায়, শিক্ষিকার মামলা করার সাথে সাথে পুলিশ পাঠিয়ে আসামিকে আটক করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!