গলাচিপায় আদালতে মামলা করায় প্রতিপক্ষ বেপরোয়া | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় আদালতে মামলা করায় প্রতিপক্ষ বেপরোয়া

গলাচিপায় আদালতে মামলা করায় প্রতিপক্ষ বেপরোয়া

গলাচিপা প্রতিনিধিঃ গলাচিপায় পৈত্রিক সম্পত্তি নিয়ে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূর আহত হওয়ার খবর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) প্রকাশিত হয়। এতে আহত গৃহবধূ রুজিনা বেগমের শ্বশুর বাদী হয়ে ৬ জনকে আসামী করে মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গলাচিপায় একটি মামলা দায়ের করেন। যা মামলা নম্বর ১৭৭/২০২৩, তারিখ- ২৭/০২/২০২৩।

ঘটনাটি ঘটেছে উপজেলার আমখোলা ইউনিয়নের কিসমত বাউরিয়া গ্রামে ৮ নম্বর ওয়ার্ডে ফেদুলি মৃধা বাড়িতে। আদালতে মামলা দায়ের করায় প্রতিপক্ষরা যেন আরো বেপরোয়া হয়ে উঠেছে। এ বিষয়ে প্রতিপক্ষরা প্রশাসনকে এক হাতে নিয়ে চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহিংসামূলক কার্যক্রম। এ বিষয়ে রবিবার (৫ মার্চ) আহত গৃহবধূ রুজিনা বেগম (৩০) জানান, প্রতিপক্ষরা আমাদেরকে মারধর করেছে। আমাকে কুপিয়েছে, আমাদের গোয়াল ঘর ও বাড়ি ঘর কুপিয়েছে, ভাংচুর করেছে। আমার শ^শুর সুষ্ঠু বিচারের আশায় আইনের আশ্রয়ের জন্য আদালতে মামলা করায় প্রতিপক্ষরা এখন আমাদেরকে বিভিন্ন ধরণের হুমকি দিয়ে যাচ্ছে। আমরা ভয়ে আছি। যেকোন সময়ে প্রতিপক্ষরা আমাদেরকে প্রানে মেরে ফেলতে পারে। এভাবে আর কত দিন চলবে। আমরা কী আইনের কাছে বিচার চেয়ে অপরাধ করেছি। এ বিষয়ে মামলার বাদী মো. ইউনুচ মৃধা (৭৫) বলেন, আমি আমার পৈত্রিক ওয়ারিশি সম্পত্তিতে গোয়াল ঘর তৈরি করেছি। আমার বাবা মৃত. রুস্তুম আলী মৃধার নামে উক্ত জায়গার রেকর্ড আছে। আমার পৈত্রিক ওয়ারিশি জমির মৌজাঃ বাউরিয়া কিসমত, জে,এল নং-১৪, খতিয়ান নং-২৫৭, দাগ নং- ১২৫০, ১২৫১, ১২৫৪। এই তিন দাগের সরকারি খাজানাদি পরিশোধ করে ভোগ দখলে আছি। কিন্তু লোভের বশে আমারই ভাই ও ভাইয়ের ছেলেরা তা ভেংগে ফেলে এবং আমার পুত্রবধূকে খুনের জন্য কোপ দেয়। আমার ঘর ভাংচুর করে লুটপাট করেছে। তাই আমি গলাচিপা কোর্টে মামলা করেছে। বিজ্ঞ আদালত পটুয়াখালী ডিবিকে উক্ত মামলার তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

আদালতে মামলা করায় প্রতিপক্ষরা আমাদেরকে বিভিন্ন ধরণের হুমকি দিচ্ছে। আর প্রশাসন নাকি প্রতিপক্ষদেরকে কিছুই করতে পারবে না বলে বিভিন্ন স্থানে জানাচ্ছে। এ বিষয়ে প্রতিপক্ষ মো. শামীম মৃধার কাছে জানতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!