কলাপাড়ায় ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ আহত-৪ | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
কলাপাড়ায় ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ আহত-৪

কলাপাড়ায় ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ আহত-৪

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

রোববার সন্ধ্যা ৭ টায় বালিয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ড বলিপাড়া মাঝগ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নৌকা প্রতীকের সমর্থক হেনা বেগম (৪৫) ও স্বতন্ত্র প্রতীকের সমর্থক মোঃ ফারুক হোসেন (৫৫), মোশাররফ হোসেন (৪০) ও
মনজুরুল আহমেদ (৫১)। এদের মধ্যে মনজুরুল আহমেদ কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র আনারস প্রতীকের সমর্থকদের ভোট চাওয়া কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!