রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
ঢাকা-রাঙ্গাবালী রুটের লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

ঢাকা-রাঙ্গাবালী রুটের লঞ্চ থেকে নদীতে পড়ে যাত্রী নিখোঁজ

সঞ্জিব দাস, গলাচিপা: ঢাকা থেকে রাঙ্গাবালীর উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী লঞ্চ পূবালী-৫ থেকে নদীতে পড়ে গিয়ে সাইফুল বিশ্বাস (২৬) নামের এক যাত্রী নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) সকাল ৫টার দিকে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের বীজ ভাণ্ডার সংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সাইফুল রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।

জানা যায়, ঢাকায় তরমুজ বিক্রি করে সাইফুল তার বাবা ও ভাইয়ের সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌ-রুটের লঞ্চযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ভোর ৫টার দিকে দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নে বীজ ভাণ্ডার সংলগ্ন তেঁতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যান সাইফুল। পরে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি।

নিখোঁজ সাইফুলকে উদ্ধারে নদীতে অভিযান চালাচ্ছে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।

পাশাপাশি ট্রলার নিয়ে নিখোঁজের পরিবারের লোকজনও খোঁজাখুজি করছেন। তবে দুপুর ১২টা পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, রাঙ্গাবালীর নিখোঁজ যাত্রীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কাজ করছে। এবিষয়ে দশমিনা থানা পুলিশের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!