লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর যাত্রীর মরদেহ উদ্ধার | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর যাত্রীর মরদেহ উদ্ধার

লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর যাত্রীর মরদেহ উদ্ধার

সঞ্জিব দাস, গলাচিপাঃ ঢাকা-রাঙ্গাবালী রুটের লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর নদীতে ভাসমান অবস্থায় যাত্রী সাইফুল বিশ্বাসের (২৬) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। রোববার (১২ মার্চ) বেলা ১১টায় পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর সংলগ্ন তেতুলিয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান ও নৌ-পুলিশের ইনচার্জ মো. সুরুজ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে তেতুলিয়া নদীর চঙ্গারচর নামক এলাকায় মাছ শিকারি জেলেরা একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। জানা যায়, উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ সাইফুলের বলে পরিবারের লোকজন শনাক্ত করেছেন। মরদেহ হস্তান্তরের পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানায়।
নিখোঁজ সাইফুলের বাড়ি রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের উত্তর চরমোন্তাজ গ্রামে। তিনি ওই গ্রামের হানিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

উল্লেখ্য, ঢাকায় তরমুজ বিক্রি করে বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে সাইফুল তার বাবা ও ভাইয়ের সঙ্গে ঢাকা-রাঙ্গাবালী নৌরুটের পূবালী-৫ নামের লঞ্চযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শুক্রবার ভোর পাঁচটার দিকে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে বীজ ভাণ্ডার সংলগ্ন তেতুলিয়া নদী অতিক্রমকালে ফজরের নামাজের জন্য লঞ্চের পেছনের দিকে ওজু করতে গিয়ে নদীতে পড়ে যায় সাইফুল।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!