আজ কলাপাড়ায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
আজ কলাপাড়ায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন

আজ কলাপাড়ায় ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন

আপন নিউজ অফিসঃ আজ ১৬ মার্চ বৃহস্পতিবার কলাপাড়ায় ৫ টি ইউনিয়নের ইউপি নির্বাচন। কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা নির্বাচন অফিস কার্যালয় থেকে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি ইউনিয়ন নিরাপত্তার চাঁদরে ডেকে দিয়েছে প্রশাসন। নাশকতামূলক কর্মকান্ড নিয়ন্ত্রনে র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য ছাড়াও ভ্রাম্যমান নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতায়ন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলবে এসব ইউনিয়ন পরিষদের ভোট গ্রহন। নির্বাচনে ৫৭ হাজার ৩শ‘ ৩০ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১শ‘ ৪১ জন সাধারন সদস্য পদে ও ৫০ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্ধীতা করছেন।

কলাপড়া উপজেলা নির্বাচন অফিসার আবদুল রশিদ জানান, উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশাকরি সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!