গলাচিপায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন রাঙ্গাবালীতে নতুন বসানো একটি নলকূপ থেকে বেরোচ্ছে গ্যাস জ্ব’ল’ছে আ’গু’ন ৩৬ কোটি টাকার টেন্ডারে অ’নি’য়’মের অভিযোগে বরগুনা এলজিইডি প্রকৌশলীদের বি’রু’দ্ধে তদন্ত শুরু আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিক দল নেতার অপপ্রচারের বি’রু’দ্ধে সংবাদ সম্মেলন
গলাচিপায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গলাচিপায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ১৯৭৩ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘ ৫০ বছরে বাংলার কৃষকদের ভাগ্য উন্নয়নে সারাদেশে সমবায়ের ভিত্তিতে, অর্থনৈতিক মুক্তি অর্জনে পল্লী উন্নয়নই মূখ্য উদ্দেশ্যে কাজ করে যাচ্ছেন।মঙ্গলবার সেই ধারাবাহিকতার আলোকে গলাচিপা উপজেলা ইউ সি সি এ লি: এর ৪১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইউ সি সি এ এর সুযোগ্য চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও জননেতা মু. শাহিন। প্রধান বক্তা হিসেবে পটুয়াখালী পল্লীউন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ হাসানুল হক মোল্লা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক মু. খালিদ হোসেন মিলটন প্রমুখ।

বার্ষিক সাধারণ সভায় ১২ টি ইউনিয়নের পরিচালক, সুধী গণ-মাধ্যমকর্মী সহ পল্লী উন্নয়ন অধিদপ্তরের কর্মীরা অংশ নেয়। বার্ষিক সাধারণ সভায় আগামী অর্থবছরের বাজেট, আয়- ব্যয় সহ নানা কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব হাসান শিবলী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!