কলাপাড়ায় কথা শুনছে এক কামালের বাজ পাখি | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় কথা শুনছে এক কামালের বাজ পাখি

কলাপাড়ায় কথা শুনছে এক কামালের বাজ পাখি

চঞ্চল সাহাঃ দীর্ঘ দু’বছর লালন-পালনের পরে অবশেষে নাম ধরে ডাকলেও কাছে এসে পড়ে কামাল পাহলান নামের এক জেলের একটি বাজ পাখি। পাখিটির তিনি নাম দিয়েছেন ’ডায়মন্ড’। তার ডায়মন্ড এখন সত্যিকারের ডায়মন্ডে পরিনত হয়েছে। নাম ধরে ডাকলে দ্রুত কাছে এসে পড়ে। আসতে না পারলেও সাড়া দেয় এ বাজ পাখিটি। এ ঘটনা কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামে। ২০২১ সালের শেষ দিকে আকস্মিক দু’টি বাজ পাখি উড়ে আসে কামাল পাহলানের বাড়ী সংলগ্ন একটি রেইনট্রিতে । হঠাৎ করে একটি অসুস্থ হয়ে গাছের নিচে পড়ে থাকলে দৃষ্টিগোচর হয় কামাল পাহলানের । তখন কামাল বাড়ীর পাশে খালে মাছ শিকারে ব্যস্ত ছিলেন। মাছ শিকার শেষে পড়ে থাকা বাজ পাখিটি তুলে নিয়ে যায় তার বাড়ীতে। পাখিটি তখন অসুস্থ থাকায় খাচায় বদ্ধ করে চিকিৎসা দিয়েছেন। এসময় তার বাড়ীতে অপর পাখিটিও চলে আসে। অসুস্থ বাজ পাখিটি তিনি চিকিৎসা দিয়ে সেড়ে তুলেছেন। দীর্ঘ দু’বছর পাখি দু’টি লালন-পালন করার পর একটি বাজ পাখি দেড় মাস আগে নিরুদ্দেশে চলে গেলেও যায়নি ডায়মন্ড। প্রতিদিন কামাল পরিমিত মাছ খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে পানি,দিচ্ছে চিকিৎসা। বাজ পাখি মানুষের পোষ মানে এমন ঘটনা বিরল বিধায় এখন প্রতিদিনই মানুষ আসছে কামালের বাড়ীতে ডায়মন্ড নামের বাজ পাখিটি দেখতে।

এ ব্যাপারে কামাল পাহলান বলেন’ দু’টি পাখিরই তিনি ডায়মন্ড নাম রেখেছিলেন, দু’মাস ধরে অপর পাখিটি নিখোঁজ হয়েছে। তিনি ধারনা করছেন, কেউ তাকে শিকার করছে কিংবা মেরে ফেলছেন। সেটিই বেশী পোষ মানা ছিল। তবে পাখি দু’টিকে তিনি ডাকলেই চলে আসতো তার ঘাড়ের উপর কিংবা হাত পাতলে হাতের উপর। ইতিমধ্যে পাখি দুটিকে তিনি মাছ.মাংসর পাশাপাশি ভাত খাওয়াও শিখিয়েছিলেন ।

কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রভাষক মো.শাহআলম খান জানান,যে কোন হিং¯্র প্রানী মানুষের পোষ মানে যদি তাকে সঠিক সময়ে খাবার ,চিকিৎসা এবং তাকে আদর দেয়া যায়। অপরদিকে, এ অঞ্চলে ’মিগ্রান্স’ প্রজাতির বাজ পাখি দেখা যায় বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!