রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

গলাচিপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় আরমান ফকির নামের ২ বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শনিবার সকালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে পাড় ডাকুয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আরমান ওই এলাকার লিটন ফকিরের ছোট ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহির সর্দার।

স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন ফকির মাছের আড়তে কাজ করেন। প্রতিদিনের ন্যায় শনিবার সকালে তিনি কাজে যান। আরমানের মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় বাড়ির উঠানে খেলতে ছিল আরমান। খেলতে গিয়ে সকলের অগোচরে কোনো একসময় বাড়ির পাশে কুয়ায় পড়ে যায়। পরে কুয়ায় ভাসতে দেখে আরমানকে স্থানীয়রা উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!