কলাপাড়ায় ডায়রিয়া রোগীদের চিকিৎসায় হাসপাতালে কলেরা স্যালাইন দিলেন এমপি মহিব | আপন নিউজ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব কলাপাড়া উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন আমতলীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ২, আ’হ’ত ৩ কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি’র সুস্থতা কামনায় উপজেলা প্রেসক্লাবে দোয়া মিলাদ কলাপাড়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা: ১৪ ফুটের ইলিশে মুগ্ধ জনতা অসুস্থতার সাথে লড়ছে শিশু বিলকিস-চিকিৎসায় থমকে আছে দরিদ্র পরিবারের জীবন কলাপাড়ায় মুরগির দাম কেজিতে বেড়েছে ৪০-৮০ টাকা; সাধারণ মানুষ ক্ষু’ব্ধ
কলাপাড়ায় ডায়রিয়া রোগীদের চিকিৎসায় হাসপাতালে কলেরা স্যালাইন দিলেন এমপি মহিব

কলাপাড়ায় ডায়রিয়া রোগীদের চিকিৎসায় হাসপাতালে কলেরা স্যালাইন দিলেন এমপি মহিব

বিশেষ প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় ‘মোখা’ আতংক কেটে যাওয়ার পর কলাপাড়ায় হঠাৎ করেই ডায়রিয়া ও কলেরা রোগীদের ভর্তি বেড়েছে হাসপাতালে। অতিরিক্ত রোগীদের চিকিৎসায় হাসপাতালে দেখা দিয়েছে স্যালাইন সংকট। তাই সংকট নিরসনে রোগীদের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে কলেরা ও খাবার স্যালাইন সরবরাহ করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মহিব্বুর রহমান। শুক্রবার বেলা ১১ টায় হাসপাতাল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের হাতে আনুষ্ঠানিকভাবে এক হাজার কলেরা স্যালাইন ও ৮ হাজার ৪৩৩ পিস খাবার স্যালাইন তুলে দেন এমপি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, শাহজালাল ইসলামী ব্যাংক লি:’র কলাপাড়া শাখার ব্যবস্থাপক মো: তরিকুল ইসলাম হিরন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইয়ামিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মোশাররফ হোসেন সহ হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদার বলেন, হাসপাতালে কলেরা ও খাবার স্যালাইন সরবরাহ করায় রোগীরা অনেক উপকৃত হবে। অসুস্থ্য রোগী ও তাদের স্বজনরা এমপি মহিবকে তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!