শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় অনুষ্ঠিত হলো মা সমাবেশ

গলাচিপায় অনুষ্ঠিত হলো মা সমাবেশ

সঞ্জিব দাস, গলাচিপাঃ “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ ” এই স্লোগান কে সামনে রেখে গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে অনুষ্ঠিত হলো মা সমাবেশ। ডাকুয়া ইউনিয়নের ৪৯ নং মধ্য পাড় ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “মা সমাবেশে” অনুষ্ঠিত হয়। ‘মা সমাবেশে’ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার, মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো: জহিরুন্নবি, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির প্রধান শিক্ষক, রেদওয়ান তালাল,ম্যানেজিং কমিটির সদস্য, তানিয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য জামাল চৌধুরি, ইউনিয়ন পরিষদের সদস্যসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডাকুয়া ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশ্বজিত রায়। সঞ্চালনা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক জনাব নুরুজ্জামান মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার, মহিউদ্দিন আল হেলাল তার বক্তৃতায় বলেন, একজন মানুষের সফলতার সোপান হচ্ছে তার মা। একজন মা পারেন তার সন্তান কে সর্বোচ্চ স্থানে পৌছে দিতে। আমি আজ ইউওনো হয়েছি আমার মা সর্বক্ষণ আমাকে সাপোর্ট দিয়েছেন। আমার মা উচ্চ শিক্ষিত ছিলো না কিন্তু আমার পাশে সারাক্ষণ বসে থাকতেন। একজন মা যেভাবে স্বপ্ন দেখবেন তার সন্তানকে সেভাবে তৈরি করতে পারবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!