জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া; এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরন | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন
জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া; এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরন

জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া; এতিমদের মাঝে উন্নত মানের খাবার বিতরন

আমতলী প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আমতলী ওয়াবদা হাফিজিয়া মাদ্রাসায় দোয়া -মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ দোয়া মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য খলিলুর রহমান। দোয়া মিলাদ শেষে প্রধান অতিথি এতিমদের মধ্যে উন্নত মানের খাবার বিতরন করেছেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কমান্ডার শাহ আলমের সভাপতিত্বে দোয়া মিলাদ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গ্রামীণ ব্যাংকের সাবেক জিএম বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পৌর আওয়ামীলীগ সভাপতি মজিবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন সিকদার, জাতীয় শ্রমিকলীগ বরগুনা জেলা সভাপতি হালিম মোল্লা, বরগুনা জেলা যুবলীগ সহ-সভাপতি তৌহিদ মোল্লা, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান রকিব, জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিব রেজা, যুবলীগ নেতা আল আমিন ও আমতলী উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মতিন খাঁন প্রমুখ। দোয়া মিলাদ শেষে এতিমদের মধ্যে উন্নত মানের খাবার বিতরন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!