কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের নোটিশ অমান্য করছেন মিলন গাজী নামে এক ভূমিদস্যু | আপন নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের নোটিশ অমান্য করছেন মিলন গাজী নামে এক ভূমিদস্যু

কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের নোটিশ অমান্য করছেন মিলন গাজী নামে এক ভূমিদস্যু

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের ফরিদগঞ্জ গ্রামে মো.মিলন গাজী নামে এক ভূমিদস্যুকে জমি-জমা সংক্রান্ত বিষয়ে একাধিকবার ইউনিয়ন পরিষদ থেকে নোটিশ প্রদান করা হলেও তা অমান্য করছেন তিনি। পরে ন্যায় বিচারের স্বার্থে বাদী পক্ষ মনোজ চন্দ্র মিস্ত্রিকে আদালতের দারস্ত হতে ৩/১০/২০২৩ একটি পরামর্শক পত্র দিয়েছে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বাবুল মিয়া।

চেয়ারম্যান তাঁর লিখিত বক্তব্যে বলেন, স্মারক নং-৫৪/নীল/শালিশ/২০২৩ ইউ,পি কেচ নং – ১৮৪/২০২৩ তারিখ ২৮/৫/২০২৩ অবগত করানো যাইতেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের মনোজ চন্দ্র মিস্ত্রি জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে মিলন গাজীর বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছেন। এবিষয়ে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউ,পি সদস্য মো.আনোয়ার হোসেনকে দায়িত্ব দেয়া হয়েছিল। ইউ,পি সদস্য মো.আনোয়ার হোসেন বিষয়টির ফয়সালা দিতে না পেরে চেয়ারম্যানের কাছে একটি প্রতিবেদন দাখিল করেন। পরে গত ২১/৯/ ২০২৩ তারিখ এক নোটিশে দুই পক্ষকে ২৫/৯/২০২৩ তারিখ ইউনিয়ন পরিষদে উপস্থিতির জন্য বলা হয়,এতে বাদী মনোজ চন্দ্র মিস্ত্রি উপস্থিত হলেও বিবাদী মিলন গাজী অনুপস্থিত থাকে। পরবর্তীতে ০২/১০ /২০২৩ তারিখ ইউ,পি কার্যালয়ে উপস্থিত থাকার জন্য পুনরায় নোটিশ প্রদান করা হলে বাদী উপস্থিত হলেও বিবাদী উপস্থিত হয়নি । পরে ৩/১০/২০২৩ তারিখ ন্যায় বিচার পাওয়ার স্বার্থে ইউ,পি চেয়ারম্যান বাদীকে আদালতের শরনাপন্ন হতে একটি লিখিত পরামর্শ দিয়েছেন।

এদিকে, গত ১১/৯/২০২৩ কলাপাড়া পৌরশহরের সুরোন্দ্রমোহন চৌধুরী সড়কের মনোহরীপট্রিতে ”নাগরিক উদ্যোগ” কলাপাড়ার আয়োজনে মিলন গাজীর বিরুদ্ধে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্ততঃ দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন ও সমাবেশে অংশ গ্রহন করে ভূমিদস্যুতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।

তবে অভিযুক্ত মিলন গাজীর বক্তব্য নিতে তাকে একাধিকবার তার মুঠোফোনে কল করলেও তিনি তা রিসিফ করেননি।

নাগরিক উদ্যোগ কলাপাড়ার আহবায়ক কমরেড নাসির তালুকদার জানান, মিলন গাজী সহ সকল ভ’মিদস্যুদের অবিলম্বে আইনের আওতায় আনা উচিৎ, নতুবা এলাকার সাধারন কৃষক ভবিষ্যতে আরো সমস্যার সন্মুখীন হবে বলে তিনি উল্লেখ করেন।

সমাজ সেবক উত্তম কুমার দাস জানান, গুটি কয়েক ভূমিদস্যুদের কাছে শত শত মানুষ জিম্মি। অবিলম্বে এদের গ্রেপ্তার করা উচিৎ।

সমাজ সেবক জুয়েল সিকদার জানান, মিলন গাজী অন্যায়ভাবে জমি দখল করেও বহাল তবিয়তে আছে তার খুঁটির জোড় কোথায় বলে তিনি প্রশ্ন তুলেছেন।

মনোজ চন্দ্র মিস্ত্রি জানান, আমাকে ফাঁসাতে নিজের শরীরের বিভিন্ন জায়গায় নিজে বেøড দিয়ে কেটে হাসপাতালে ভর্তি হয়েছে। জমি দখলে রাখতে তিনি আরো মিথ্যা কৌশল অবলম্বন করতে পারে বলে ধারনা করছেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!