সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলী হাসপাতালই মশা উৎপাদনের আতুর ঘর

তালতলী হাসপাতালই মশা উৎপাদনের আতুর ঘর

আমতলী প্রতিনিধিঃ তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে মশার উৎপাত বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের যত্রতত্র জমাট পানি ও ময়লা আর্বজনার স্তুপ রয়েছে। রোগীদের অভিযোগ হাসপাতালের অভ্যান্তরে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় বসবাস অনুপোযোগী হয়ে পরেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জনবলের সংঙ্কটের দোহাই দিয়ে দিনের পর দিন পরিস্কার করছে না। এতে পরিবেশ ভয়াবহ অবস্থা ধারন করছে। দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পরছে।

বরিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে,হাসপাতালের সামনের রাস্তাসহ চারপাশে পানি জমে আছে। ওই পানিতে মশা উড়ছে। হাসপাতালের অভ্যান্তরে অপরিস্কার ও অপরিছন্ন অবস্থায় পড়ে আছে। অস্বাস্থ্যকর পরিবেশ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্কার পরিছন্ন করছেন না। ময়লা আবর্জনায় ভরপুর পুরো হাসপাতাল। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে।রোগীদের অভিযোগ হাসপাতাল অপরিস্কার অপরিছন্ন ও চারপাশে মশার উৎপাত থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ পরিস্কার পরিছন্ন করতে ব্যবস্থা নিচ্ছে না। অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে হচ্ছে। দ্রুত হাসপাতাল পরিস্কারের দাবী ভুক্তভোগীদের। রোগী আয়শা বেগম বলেন, দুর্গন্ধে টেকা মুশকিল। দিনেও হাসপাতালে মশায় আক্রমণ করছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেণ, জনবল কম থাকায় প্রতিদিনের সৃষ্ট ময়লা পরিষ্কার করতেই তারা হিমশিম খেতে হয়। তবে দ্রæতই হাসপাতাল পরিষ্কার পরিছন্ন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, হাসপাতাল কোনোভাবেই নোংরা রাখার সুযোগ নাই, আমরা মশা নিধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!