সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
তালতলীতে সমবায় দিবস পালিত

তালতলীতে সমবায় দিবস পালিত

আমতলী প্রতিনিধিঃ সমবায়ে গড়ছি দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে বরগুনার তালতলীতে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার  সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের  আয়োজনে এ দিবস পালিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তর থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে মিলিত হয় এবং আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় পড়ে  উপজেলা পরিষদের হল রুমে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নিবার্হী অফিসার  সিফাত আনোয়ার তুমপার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রেজবি-উল-কবির জোমাদ্দার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুলিয়া বেগম। উপজেলা সমবায় কর্মকর্তা আজাদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক মারুফ রায়হান তপু, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান কামাল মোল্লা।

উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সমবায় সমিতির সদস্যদের স্মার্ট সৃজন হিসাবে রুপান্তরিত করতে হবে এবং তাদের মাধ্যমেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়িত হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!