শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় নির্বাচনী আচারণবিধি ভঙ্গে জামায়াতের চার জনের কা রা দণ্ড

গলাচিপায় নির্বাচনী আচারণবিধি ভঙ্গে জামায়াতের চার জনের কা রা দণ্ড

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে গোপনে বৈঠক করার সময় জামায়াতের চার কর্মীকে আটক করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছেন। শনিবার দুপুর দুইটার দিকে উপজেলার রতনদী তালতলি  ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দশমিনা উপজেলার রনগোপালদী গ্রামের আব্দুস সালাম (৬৭) গলাচিপা উপজেলার জংলা গ্রামের ইসা মিয়া (৪০), একই উপজেলার উত্তর চর বিশ্বাস গ্রামের নাজিম উদ্দিন এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ঢেউয়ের তলা গ্রামের বিল্লাল তালুকদার (৩২)।

আটকদের কারাদণ্ড দেন নির্বাচন পর্যাবেক্ষণ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, কিছু লোক গোপন বৈঠকে একত্রিত হচ্ছিলো। ওই সময় থানা পুলিশ চার জনকে হাতেনাতে আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) চার জনকে বেআইনি সমাবেশের দায়ে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। আলামত ও স্বীকারোক্তি থেকে জানা যায় অভিযুক্তরা জামায়াতের নেতাকর্মী।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!