কলাপাড়ায় তিনশ পিচ ইয়াবা সহ ৬ জন গ্রেফতার – আপন নিউজ

মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোভ্যান চালক অ’প’হ’র’ণ, মু’ক্তিপ’ণ দাবির অভিযোগে ৩ যুবক গ্রে’ফ’তা’র তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আ/ত্ম/হ/ত্যা কুয়াকাটা সৈকতের বালু কা’টা’র দা’য়ে একজনের কা’রা’দ’ণ্ড কলাপাড়ায় কিশোরীদের হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, ৩৪ জনকে সনদ প্রদান কলাপাড়ায় সাকুরা পরিবহনের ধা’ক্কা’য় আ’হ’ত ৯, গু’রু’ত’র ৮ জন বরিশালে রেফার কুয়াকাটা মহাসড়কে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট:না: প্রাণ গেল শ্যালক-দুলাভাইয়ের আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান আন্ধারমানিক বাঁচলে কলাপাড়া বাঁচবে-বিশ্ব পরিবেশ দিবসে ১০ শিশুর জোরালো আহ্বান নীলগঞ্জে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতামূলক ভিডিও শো অনুষ্ঠিত উপকূলীয় এলাকায় প্রাথমিক শিক্ষার সংকট
কলাপাড়ায় তিনশ পিচ ইয়াবা সহ ৬ জন গ্রেফতার

কলাপাড়ায় তিনশ পিচ ইয়াবা সহ ৬ জন গ্রেফতার

আপন নিউজ অফিসঃ কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে তিনশ পিচ ইয়াবা সহ ৬ জন কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানিরপাড়া গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ নওশের আলী মৃধা ওরফে নসা মৃধা ওরফে সুমন মৃধা (৪৫), মোঃ সোহাগ গাজী (৪২), মোঃ রুমন হাওলাদার (২৮), মোঃ শাহাবুদ্দিন আকন (৪২), মোঃ রিয়াজ হোসেন রাঢ়ী (৩৫),মোঃ নিজাম গাজী (৪৫)। এদের বাড়ি বালিয়াতলী ও লালুয়া ইউনিয়নে।

এ ব্যাপারে কলাপাড়া ওসি মোঃ আলী আহম্মেদ জানান, পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহোদয়ের দিক নির্দেশনায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক বিক্রয়কালে ৩০০(তিনশত) পিচ ইয়াবা সহ হাতেনাতে ৬ জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে রবিবার আদালতে প্রেরণ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!