শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আটবারের এমপি ফিরোজ মন্ত্রীর পদ না পাওয়ায় এলাকাবাসী হতাশ

আটবারের এমপি ফিরোজ মন্ত্রীর পদ না পাওয়ায় এলাকাবাসী হতাশ

উত্তম কুমার, বাউফলঃ পটুয়াখালী-২ বাউফল আসন থেকে আসম ফিরোজ আটবার এমপি নির্বাচিত হওয়ার পরও তাকে মন্ত্রী না করায় হতাশ হয়েছেন নেতাকর্মী ও ভোটাররা। স্বাধীনতার পর থেকে এ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে এলাকার জনগণ ভোট দিয়ে আসছেন। গত বৃহস্পতিবার মন্ত্রিসভার ঘোষণা আসলে বাউফলের জনগণের মধ্যে জোরালো আলোচনা ছিল যে আ স ম ফিরোজ এবার মন্ত্রী হবেন। কিন্তু সে আশা পুরণ না হওয়ায় দলীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা হতাশ হয়েছেন। এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছেন মন্ত্রিসভা সম্প্র সম্প্রসারণ হলে আটবারের হেভিওয়েট, কর্মিবান্ধব নেতা ও বীর মুক্তিযোদ্ধা আসম ফিরোজ এমপিকে মন্ত্রিসভায় যেন স্থান দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মক্তিযোদ্ধা মোশারেফ হোসেন বলেন, ‘আসম ফিরোজ এমপি ৪৫ বছর যাবৎ বাউফলে আওয়ামী রাজনীতির জড়িত। লীগের সঙ্গে তিনি বাউফলের আওয়ামী লীগকে শক্ত এবং সুসংগঠিত করে রেখেছেন। আসম ফিরোজ এমপি পরিবারে বেশি সময় না দিয়ে এলাকায় এসে উন্নয়নমূলক কাজ ও দলের নেতাকর্মীদেরকে সময় দেন বেশি। আমাদের নেতাকর্মী ও সাধারণ ভোটারদের এবার আশা ছিল আটবারের এমপি আ স ম ফিরোজ এমপি মন্ত্রিসভায় স্থান পাবেন।

আসম ফিরোজ এমপি বলেন, ‘আমার নির্বাচনী এলাকা পটুয়াখালী-২ বাউফল এখন পর্যন্ত কোনো মন্ত্রী পায়নি। এলাকার মানুষ বারবার নৌকায় ভোট দিয়ে আসছেন। এবার তারা আশায় ছিলেন তাকে মন্ত্রী করা হবে। কিন্তু মন্ত্রী না করায় বাউফলবাসী হতাশ হয়েছেন। তবে তারা আশা ছাড়েননি। তাদের বিশ্বাস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাউফলবাসীর প্রতি সম্মান জানিয়ে তাকে সম্প্রসারিত মন্ত্রিসভায় সুযোগ দেবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!